সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
কুড়িগ্রামে মহানবীকে কটূক্তি করে ফেসবুক পোস্ট, গ্রেপ্তার ২

কুড়িগ্রামে মহানবীকে কটূক্তি করে ফেসবুক পোস্ট, গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।। বাতায়ন২৪ডটকম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে শাহীন আলম ও লাভলু নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার রাজারহাট ইউনিয়নের ফুলবাড়ী উপেন চৌকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আর লাভলু শাহীন আলমের সহযোগী। তার বাড়ি উলিপুর উপজেলার মন্ডলের হাট ব্যাপারি পাড়ায়।

জানা গেছে, শাহীন আলম শনিবার তার শাহীন আলম নামক ফেসবুক আইডি থেকে মহানবীকে নিয়ে অবমাননাকর একটি স্ট্যাটাস দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষোভে ফেটে পড়েন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার শাস্তি দাবি করেন। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ শুরু করেন স্থানীয় মুসলিম জনতা ও শিক্ষার্থীরা।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান বলেন, অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com