সংবাদ শিরোনাম :
ফেরদৌস জয় সভাপতি, আতিক হাসান সম্পাদক, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন তারাগঞ্জে ডিবি ও কিউআরটির অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার রংপুরে সার ডিলার নিয়োগ বানরের পিঠা ভাগের মতো হয়েছে; এমপি রায়হান সিরাজী রংপুরে আইনশৃঙখলা সভায় ডিসিসহ কর্মকর্তাদের শাসালেন – এমপি বেলাল রংপুর রেঞ্জে পদোন্নতি পরীক্ষা দিলেন ৪৫৯ পুলিশ সদস্য দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার জুয়ার প্রতিবাদ করায় শিক্ষক হত্যা:প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল পিস্তল-গুলি, ইয়াবা ও এস্কাফ রংপুরে অনলাইন জুয়া খেলার সময় যুবক গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার রংপুর রেঞ্জে কিউআরটি’র বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭
ভারতের টসের সিদ্ধান্ত ভুল ছিল, দাবি অজয় জাদেজার

ভারতের টসের সিদ্ধান্ত ভুল ছিল, দাবি অজয় জাদেজার

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম

কানপুরে টস জিতে কোনো অধিনায়ক সর্বশেষ ফিল্ডিং নিয়েছিলেন সেই ১৯৫২ সালে। ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানিয়েছিলেন তৎকালীন ভারতীয় অধিনায়ক মনসুর আলী খান পতৌদি। গত ৬০ বছরে আরও ২৩টি ম্যাচ হয়েছে কানপুরে, কোনো ম্যাচেই অধিনায়ক টস জিতে ফিল্ডিং নেননি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছিলেন, টস জিতলে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ছিল তার। তবে সবাইকে অবাক করে দিয়ে রোহিত শর্মা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা মনে করেন, ভারত পিচ সম্পর্কে ধারণা নিতে ভুল করেছে। এ কারণেই রোহিত টস জিতে ফিল্ডিং নিয়েছেন। ব্যাট হাতে বাংলাদেশের শুরুটাও খারাপ হয়নি। ম্যাচের প্রথম দিনের সিংহভাগ ও দ্বিতীয় দিনের পুরোভাগ বৃষ্টিতে ভেসে না গেলে হয়ত এই ভুলের মাশুল গুনতে হতো স্বাগতিকদের।

জাদেজা বলেন, ‘পরিস্থিতি ছিল ব্যাটিংয়ের জন্য জুতসই। টস জিতে ব্যাটিং নেওয়া উচিৎ ছিল। আমার মনে হয় ভারত সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করল।’

তবে কঠিন বাস্তবাতাটাও তুলে ধরেছেন জাদেজা। ভুল করলেও ভারতের কোচ বা অধিনায়ক কেউই যে তা স্বীকার করবেন না, তা তিনি আগেই জানিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘সমস্যা হলো, ভুল করলেও রোহিত ও গম্ভীর তা কখনই মানবে না। তবে ফিল্ডিং সাজানো দেখেই এটা পরিস্কার, রোহিত নিজেও বুঝতে পারছে ও যে পিচ ও কন্ডিশন বুঝতে ভুল করেছে।’

কানপুর টেস্টের ২ দিন শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে আছে ১০৭ রান। যদিও ম্যাচ এখন যত গড়াবে উইকেট ব্যাটিংয়ের জন্য হবে তত চ্যালেঞ্জিং। রোহিত-গম্ভীরের সেই ভুল হয়ত তাই ততটা প্রকাশ্যে আসবে না, যেভাবে মাশুল গোণার হাত থেকেও বেঁচে যাবে টিম ইন্ডিয়া।
বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com