স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
নারী শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ এনে ২৪ ঘন্টার মধ্যে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া সাহিদের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেয় তারা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিভিল ট্রেডের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র রেজাউল করিম রাজু, মেকানিক্যাল এর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আরাফাত হোসেন, ইলেকট্রিক্যাল বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী আফরোজা আক্তার মুন্নি, মিথিলা, রাসেল মাহমুদ, মোহাম্মদ সাদিক প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভিন্ন-ভিন্ন আইডি ব্যবহার করে নারী শিক্ষার্থীদের গ্রুপগুলোতে বিভিন্ন ধরনের কু প্রস্তাব দেয়াসহ যৌন নিপীড়ন মূলক প্রস্তাব দিচ্ছে। এতে নারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়াও তিনি বিভিন্ন অনিয়ম দুরনীতি করে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করছেন।
শিক্ষার্থীরা ঘোষণা দেন, ২৪ ঘন্টার মধ্যে তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ব্লকেত করে দেয়ার হুমকি দিয়েছেন তারা।
ইলেকট্রিক্যাল ট্রেডের শিক্ষক ফুয়াদ মুহাম্মদ তহিদুল ইসলাম জানান, ” অধ্যক্ষ কর্তৃক নারী শিক্ষার্থীদের হেরেস্তার বিষয়ে তার কাছে কোন তথ্য নেই। তবে পিকনিক এবং মাঠের ব্যাপারে শিক্ষার্থীরা আবেদন করেছিল। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পিকনিকের অনুমতি এখনো দেয়া হয়নি।
এব্যাপারে অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া সাহিদ জানান, ” শিক্ষার্থীদের অভিযোগ সত্য নয় “।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম