সংবাদ শিরোনাম :
রংপুর জেলা যুবদল নেতা আকিবুল রহমান মনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন সাহিত্য-সংস্কৃতির আয়োজনে রংপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রংপুরের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প- প্রতিমন্ত্রী  আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে লাভ হবে না, ধৈর্যের সীমা ছাড়ালে বল প্রয়োগ: প্রতিমন্ত্রী রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেপ্তার, পেট্রোল-রড-লাঠি উদ্ধার দশ বছর ধরে যদি ৫৬ লাখ টন সার দিয়েই বাম্পার ফলন হয়, তাহলে কেন এবার ৬২ লাখ টন দিয়েও কৃষকদের কাছে কথা শুনতে হচ্ছে-কর্মকর্তাদের কাছে কৃষি সচিবের প্রশ্ন ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ: রিজভী রাজপথে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন
রংপুর জেলা যুবদল নেতা আকিবুল রহমান মনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

রংপুর জেলা যুবদল নেতা আকিবুল রহমান মনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুর জেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে তাকে দলীয় পদে পুনর্বহাল করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে এর আগে আকিবুল রহমান মনুকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেন।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com