সংবাদ শিরোনাম :
সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় কমবে ডায়াবেটিস ঝুঁকি: প্রধানমন্ত্রী পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন ১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে এনসিপির মোটরসাইকেল র‍্যালি রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্পটে ৬ ককটেল নিক্ষেপ আপা আপা করিস না, তোদের আপা আইবো না শ্লোগানে মধ্যরাতে রংপুর মহানগরীতে ছাত্রদলের বাইক শোডাউন মাদকে সয়লাব রংপুর গাজা সেবনকালে ৪ জন গ্রেপ্তার পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ
পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার

পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার

উপজেলা করেসপন্ডেন্ট ||পীরগাছা, রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরের পীরগাছায় নিষিদ্ধ ঘোষিত ছাওলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল আহমেদ (৩২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছাওলা ইউনিয়নের হরিরাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল আহমেদ উপজেলার ছাওলা ইউনিয়নের হরিরাম এলাকার শাহ আব্দুল হাই এর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাওলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাবেক ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পীরগাছা থানায় ২০২৪ সালের ১৫ নভেম্বর দায়ের করা জিআর নম্বর-২৫৩,মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com