সংবাদ শিরোনাম :
পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পীরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী কাউনিয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রংপুরের নিহত গ্রাম পুলিশের পাশে প্রধানমন্ত্রী, পরিবার পেল ৩ লাখ টাকা রংপুর মহানগরী থেকে ১৭৩০ পিচ ইয়াবা সহ অনার্স পড়ুয়া তরুণী গ্রেফতার মহাসমাবেশে যোগ দিতে গিয়ে প্রাণ গেল রংপুরের দফাদারের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ই নভেম্বরের চেতনা অক্ষুণ্ণ রাখার আহ্বান- জামায়াতের ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ থেকে নিখোজ রংপুরের দফাদার রংপুরে ইয়াবাসহ যুবদল নেতাকে পুলিশে দিল এলাকাবাসী বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত
পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

উপজেলা করেসপন্ডেন্ট||পীরগাছা,রংপুর||বাতায়ন২৪ডটকম||

‘করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও আতিয়ার রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ, কালবের ট্রেজারার জিল্লুর রহমান, সমবায়ী রওশন আরা বেগম, মাসুদ রানা, মোজাম্মেল হক সহ অনেকে।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ও উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com