সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে বিধবা জমিলা বেগমের পাশে দাঁড়াল আস্ সাদাকা ফাউন্ডেশন উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, ঘেরাও করে হেনস্তা ও প্রাণনাশের হুমকি রংপুর রেঞ্জ কাবাডিতে চ্যাম্পিয়ন দিনাজপুর ও লালমনিরহাট রংপুরে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি কর্মশালা ‘RE:FRAME 2026’ অনুষ্ঠিত ভূমিহীনদের নেতৃত্বে আগামী দিনের রাজনীতি গড়ার আহ্বান হাসনাত কাইয়ুমের রংপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আদালতের টিমের পরিদর্শনে ফের হাতাহাতি, ‘ইন্ডিয়া চলে যাওয়ার’ হুমকি কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে গাঁজা ও ইস্কাপ জব্দ সাংবাদিকতার কঠিন পথেও নীতি-নৈতিকতায় অবিচল ছিলেন আবুল কালাম আজাদ ছয় মাস বেতন বন্ধ, ক্ষোভে মাদ্রাসার সুপারকে ৫ ঘণ্টা অবরুদ্ধ
রংপুর রেঞ্জ কাবাডিতে চ্যাম্পিয়ন দিনাজপুর ও লালমনিরহাট

রংপুর রেঞ্জ কাবাডিতে চ্যাম্পিয়ন দিনাজপুর ও লালমনিরহাট

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুর রেঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বালক বিভাগে দিনাজপুর এবং বালিকা বিভাগে লালমনিরহাট জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রংপুর জেলা পুলিশ লাইন্সে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের উদ্যোগে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম। বক্তব্যে তিনি বলেন, পুলিশি কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক, পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা গড়ে তোলা সম্ভব। রংপুর রেঞ্জ থেকে বাছাই করা নারী ও পুরুষ দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রংপুর রেঞ্জের আট জেলার বালক ও বালিকা বিভাগে মোট ১৬টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। জেলাগুলো হলো রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বালক বিভাগে দিনাজপুর ও রংপুর এবং বালিকা বিভাগে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা দল ফাইনালে ওঠে। চূড়ান্ত খেলায় জয় পেয়ে দিনাজপুর বালক দল ও লালমনিরহাট বালিকা দল চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা।

এ ছাড়া উপস্থিত ছিলেন আরআরএফ রংপুরের কমান্ড্যান্ট মো. আব্দুর রাজ্জাক, রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার বি. এম. আশরাফ উল্যাহ্ তাহের, আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট মোহাঃ হাফিজুর রহমান, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ রংপুর রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজকরা জানান, কাবাডি বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা। নতুন প্রজন্মের মধ্যে এ খেলার জনপ্রিয়তা বাড়ানো, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। নারী ও পুরুষ উভয় বিভাগের অংশগ্রহণের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে সমান সুযোগ ও অংশগ্রহণের বার্তাও তুলে ধরা হয়েছে।

তাদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে। প্রতিযোগিতাটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে রংপুর রেঞ্জ হেডকোয়ার্টার্স ও রংপুর জেলা পুলিশ।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com