সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার কঠিন পথেও নীতি-নৈতিকতায় অবিচল ছিলেন আবুল কালাম আজাদ ছয় মাস বেতন বন্ধ, ক্ষোভে মাদ্রাসার সুপারকে ৫ ঘণ্টা অবরুদ্ধ বদরগঞ্জে সরকারি জমিতে নির্মিত বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা, গেটে নোটিশ টাঙাল প্রশাসন ওয়ালটনের সঙ্গে রংপুর কমিউনিটি মেডিকেলের সমঝোতা স্মারক সই বীর মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধা, প্রতিবাদে রংপুরে মানববন্ধন সুন্দরগঞ্জে মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের; আহত ২ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ, গাঁজাসহ মোটরসাইকেল জব্দ রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ রংপুরে পুরাতন সিভিল সার্জন অফিসে চুরির চেষ্টা, হাতেনাতে আটক চোর রংপুরে ইয়াবাসহ ‘প্রেস রতন’ গ্রেপ্তার
সাংবাদিকতার কঠিন পথেও নীতি-নৈতিকতায় অবিচল ছিলেন আবুল কালাম আজাদ

সাংবাদিকতার কঠিন পথেও নীতি-নৈতিকতায় অবিচল ছিলেন আবুল কালাম আজাদ

হারুন-অর-রশিদ বাবু, রংপুর||

দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ (৫২) আর নেই। রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েও নীতি-নৈতিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন আবুল কালাম আজাদ। তাঁর আকস্মিক মৃত্যুতে বগুড়ার সাংবাদিক অঙ্গনসহ সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জানাজা শেষে বগুড়ার ঐতিহ্যবাহী ভাই পাগলার মাজার গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

আবুল কালাম আজাদ দৈনিক নয়া দিগন্তের পাশাপাশি বার্তা সংস্থা ইউএনবির বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। দৈনিক সাতমাথা পত্রিকার মাধ্যমে তাঁর সাংবাদিকতা শুরু। পরে দৈনিক আজ ও আগামীকাল, দৈনিক উত্তর কোণ, দৈনিক সংগ্রাম এবং বাংলাদেশ টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। বগুড়া প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত কোষাধ্যক্ষ ছিলেন তিনি।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বগুড়ার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে সহকর্মী সাংবাদিকরা তাঁর বাসভবনে ছুটে যান। বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, রংপুর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া মহানগর নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তাঁর মৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, রংপুর সাংবাদিক ইউনিয়ন এর (আরপিইউজে) সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি মোমিনুল ইসলাম রিপন, পীরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি হারুন-অর-রশিদ বাবু, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com