সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ রংপুরে ডিবির অভিযানে ২০ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-গাঁজা বদরগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার ১৯৭৭ সালের গ্যারান্টি ক্লজের আলোকে ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের প্রতি প্রত্যাশা পানি সম্পদ প্রতিমন্ত্রীর ২৮ অক্টোবর লগি বৈঠা হত্যাকান্ডের বিচার দাবি,রংপুরে ছাত্র শিবিরের বিক্ষোভ কাউনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা লগি-বৈঠার সহিংসতার পুনরাবৃত্তি নয়, আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন: এমপি – বেলাল কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পীরগাছায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৯৭৭ সালের গ্যারান্টি ক্লজের আলোকে ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের প্রতি প্রত্যাশা পানি সম্পদ প্রতিমন্ত্রীর

১৯৭৭ সালের গ্যারান্টি ক্লজের আলোকে ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের প্রতি প্রত্যাশা পানি সম্পদ প্রতিমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ১৯৭৭ সালে স্বাক্ষরিত ফারাক্কা চুক্তির গ্যারান্টি ক্লজের আলোকে নতুন চুক্তি করে বাংলাদেশের ২০ কোটি মানুষের সঙ্গে ভারত বন্ধুত্বের প্রমাণ দেবে বলে আশা প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের শ্যামাসুন্দরী খালের ১৪ কোটি ৭৩ লক্ষ টাকার প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, “ভারতীয় রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমাদের মন্ত্রণালয়ে এসেও আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমরা তাঁকে পরিষ্কার বার্তা দিয়েছি। বিশেষ করে বিগত ১৭ বছরে আমাদের জনগণের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী দেশের কর্মকাণ্ডের কারণে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

“আমরা আশা করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে গ্যারান্টি ক্লজসহ যে চুক্তি করেছিলেন, আগামী ১২ ডিসেম্বরের মধ্যে ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে সেই চুক্তির আলোকে নতুন চুক্তি করা হবে। এর মাধ্যমে ভারত প্রমাণ করবে, তারা শুধু বাংলাদেশের সরকারের নয়, ২০ কোটি মানুষেরও বন্ধু।”

তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে:

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, “ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এটি সম্পন্ন করে দ্রুত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) তৈরি করা হবে। এ ক্ষেত্রে আমাদের কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে। পাশাপাশি চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়া থেকেও বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া হবে। এসব প্রতিষ্ঠানের সহযোগিতা ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

তিস্তা মহাপরিকল্পনা শত বছরের পরিকল্পনা হবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা এই পরিকল্পনাকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে শত বছর ধরে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘব হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার মানুষ যেন দীর্ঘ সময় ধরে এর সুফল ভোগ করতে পারেন, সে লক্ষ্যেই আমরা ডিপিপি তৈরি করছি। এ জন্য দেশের বাইরেও যেসব দেশ পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, তাদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছি।”

প্রভাবশালী হলেও খাল দখলে রাখা যাবে না:

শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, “আমরা শ্যামাসুন্দরী খাল খননের প্রকল্প হাতে নিয়েছি। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি কোন দলের, কোন মতের কিংবা কোন ধর্মের, তা বিবেচনা করা হবে না। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যতই শক্তিশালী হোক না কেন, তিনি যে মতের বা যে দলেরই হোন না কেন, এক-দুই বা পাঁচজন ব্যক্তির কারণে এই প্রকল্প ব্যাহত হোক, তা আমরা বরদাশত করব না। অবৈধ দখল উচ্ছেদ করে প্রকল্প বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও ঘোষণা দেন, শ্যামাসুন্দরী খালের দুই পাড় দখলমুক্ত করার ক্ষেত্রে দলীয় পরিচয় বা মতাদর্শ বিবেচনায় নেওয়া হবে না। প্রকল্পের কাজ বাস্তবায়নে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

এ সময় রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com