স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
২০০৬ সালে আওয়ামীলীগ সন্ত্রাসীদের লগি বৈঠার তান্ডবে ছাত্রশিবিরের ৬জনসহ সারাদেশের সকল হত্যাকান্ডের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে রংপুর মহানগর ও জেলা ছাত্রশিবির।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, নগর ভবন হয়ে টাউন হলের সামনে ৩৬ জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভে মহানগর, জেলা, বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভের আগে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর শিবির সভাপতি আনিসুর রহমান, সাবেক সভাপতি নুরুল হুদা, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাকিব মুরাদ, জেলা সভাপতি হামিদুল ইসলাম, কারমাইকেল কলেজ সভাপতি মাহমুদুল হক মাসুদ প্রমুখ।
বক্তারা বলেন, ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করার মাধ্যমে আওয়ামীলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত। সেই হত্যাকান্ডের বিচার এখনও হয়নি। অবিলম্বে সকল হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে হবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম