সংবাদ শিরোনাম :
রংপুরে ডিবির অভিযানে ২০ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-গাঁজা বদরগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার ১৯৭৭ সালের গ্যারান্টি ক্লজের আলোকে ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের প্রতি প্রত্যাশা পানি সম্পদ প্রতিমন্ত্রীর ২৮ অক্টোবর লগি বৈঠা হত্যাকান্ডের বিচার দাবি,রংপুরে ছাত্র শিবিরের বিক্ষোভ কাউনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা লগি-বৈঠার সহিংসতার পুনরাবৃত্তি নয়, আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন: এমপি – বেলাল কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পীরগাছায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কোচের ধাক্কা, নিহত বেড়ে ৪; গুরুতর ১১
কাউনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

কাউনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

হাবিবুর রহমান হাবিব | উপজেলা করেসপন্ডেন্ট | কাউনিয়া, রংপুর||

নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরের কাউনিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা যুবদল। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল আজিজ বাবু।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, আলমগীর চৌধুরী লিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এবং রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনু সরকার ও শফিউল আলম মুক্তি এবং যুবদল নেতা শাহিন আলমসহ অন্য নেতারা।

বক্তারা বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির সহযোগী যুব সংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। দেশের যুবসমাজকে সংগঠিত করা এবং বিএনপির রাজনৈতিক আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে যুবকদের সম্পৃক্ত করা সংগঠনটির ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিএনপির বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিয়ে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির বিভিন্ন পর্যায়ে শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com