সংবাদ শিরোনাম :
রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কোচের ধাক্কা, নিহত বেড়ে ৪; গুরুতর ১১ গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা ব্যাডমিন্টন খেলায় শারীরিক সুস্থতা ও মানসিক সতেজতা বাড়ে পুলিশ সুপার মোজাম্মেল হক সৈয়দপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার তালাকের নোটিশে স্বাক্ষর জালের অভিযোগ, সুন্দরগঞ্জে কাজীকে ঘিরে বিতর্ক গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার গাইবান্ধায় ৩৯৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত তাম্বুলপুরের ওয়ার্ড বিএনপির সেক্রেটারী
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মাহমুদুল হাসান||উপজেলা করেসপন্ডেন্ট||সুন্দরগঞ্জ,গাইবান্ধা||

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ মো. আমিনুল ইসলাম (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার ৬০০ টাকা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া দশটার দিকে সুন্দরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষা ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬ নম্বর সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছহাটি গ্রামের অভিযুক্ত আমিনুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানকালে আসামির দক্ষিণমুখী টিনশেড ঘরের শয়নকক্ষে রাখা একটি স্টিলের বাক্সের ভেতর থেকে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো ১২ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ডিজিটাল পরিমাপক যন্ত্রের সাহায্যে পরিমাপ করে দেখা যায়, প্রতিটি ট্যাবলেটের ওজন শূন্য দশমিক এক গ্রাম এবং মোট ওজন ১ দশমিক ২ গ্রাম।
গ্রেফতারকৃত মো. আমিনুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বাছহাটি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com