সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ রংপুরে ডিবির অভিযানে ২০ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-গাঁজা বদরগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার ১৯৭৭ সালের গ্যারান্টি ক্লজের আলোকে ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের প্রতি প্রত্যাশা পানি সম্পদ প্রতিমন্ত্রীর ২৮ অক্টোবর লগি বৈঠা হত্যাকান্ডের বিচার দাবি,রংপুরে ছাত্র শিবিরের বিক্ষোভ কাউনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা লগি-বৈঠার সহিংসতার পুনরাবৃত্তি নয়, আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন: এমপি – বেলাল কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পীরগাছায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সৈয়দপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

সৈয়দপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট||নীলফামারী||বাতায়ন২৪ডটকম||

নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের মামলায় প্রধান আসামি শুভকে (১৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটে সৈয়দপুর উপজেলার শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার শুভ সৈয়দপুর উপজেলার শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া গ্রামের লাল বাবুর ছেলে।

এসআরবি-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে শুভ তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় শুভ তার ওপর ক্ষিপ্ত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল বিকেল ৪টার দিকে ওই কিশোরী বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয়। পথে সৈয়দপুরের পশ্চিম বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে খড়খড়িয়া নদীর সেতুর ওপর পৌঁছালে শুভ ও তার অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন সহযোগী একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. মোস্তাফা কামাল বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন। মামলাটি ২৪ এপ্রিল দায়ের করা হয়। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত বিধানের ৭/৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসআরবি-১৩ জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ক্যাম্পের (সিপিসি-২) একটি আভিযানিক দল মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শুভকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com