সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকর চার খুন :কামড়ানো খেজুর, শসা এবং সিগারেটে সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের ডি এন এর মিল পাওয়া গেছে রংপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পুলিশের মোটরসাইকেল চুরি করতে গিয়ে ফাঁস হলো আন্তজেলা চোরচক্র, উদ্ধার ৯ বাইক পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে ষষ্ঠ আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম রংপুরে অপহৃত স্কুলছাত্রী নারায়ণগঞ্জে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার রংপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, মাদক-ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাবের সচেতনতা কারমাইকেল কলেজে আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রংপুরে বিএনপির র‍্যালী পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ
রংপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

রংপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর|| বাতায়ন২৪ডটকম||

রংপুর মহানগরীর হাজীরহাট থানার মন্থনা টেনারীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মোছাঃ সাবিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাত ৮টা ৩৫ মিনিটে মন্থনা টেনারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে হাজীরহাট থানা পুলিশ। গ্রেপ্তার সাবিনা বেগম ওই এলাকার বাসিন্দা। তিনি মোঃ আব্দুস ছাত্তারের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাবিনা বেগমকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় হাজীরহাট থানায় মামলা করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগরীর বিভিন্ন এলাকা অভিযান অব্যহত রয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com