সংবাদ শিরোনাম :
কারমাইকেল কলেজে আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রংপুরে বিএনপির র‍্যালী পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ হত্যা মামলার আসামিসহ কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ রংপুর মাদক কারবারি ও অনলাইন জুয়ার সাথে জরিত থাকায় গ্রেফতার -৬ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে কাউনিয়া উপজেলা প্রশাসনের জরুরী প্রস্তুতি সভা পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল-দোকান রাবিতে সাংবাদিকদের ওপর হামলা ৩ ছাত্রদল নেতা বহিষ্কার রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন
কারমাইকেল কলেজে আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা

কারমাইকেল কলেজে আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা

আদিল আশরাফিল আবিদ | ক্যাম্পাস করেসপন্ডেন্ট|| কারমাইকেল কলেজ রংপুর||

শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাৎ বার্ষিকী, নিপীড়নবিরোধী দিবস ও আধিপত্যবিরোধী চেতনা স্মরণে রংপুরের কারমাইকেল কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে কলেজের প্রশাসনিক ভবনসংলগ্ন ভাস্কর্যের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল হোসেন মন্ডল ও উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া রংপুর মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সাজ্জাদ হোসেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিব মুরাদ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মাহমুদুল হক মাসুম।

সভায় বক্তারা শহীদ আবরার ফাহাদের স্মৃতি ও তাঁর শাহাদাতের প্রেক্ষাপট তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

রংপুর মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ন্যায়বোধ, মানবিকতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভা শেষে শহীদ আবরার ফাহাদসহ বিভিন্ন সময়ে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২০২১ সালে বিচারিক আদালত ২০ আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তীতে হাইকোর্ট ওই রায় বহাল রাখেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com