স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর ||বাতায়ন২৪ডটকম||
রংপুরে কোতয়ালী থানার বিশেষ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামিসহ বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু: মাহবুবুর রশীদ এর দিকনির্দেশনায় কোতয়ালী থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি একেএম নাজমুল কাদির জানান, হত্যা মামলায় গ্রেপ্তার মোঃ মিজানুর রহমান (৩৬) কোতয়ালী থানার মামলা নং-১৫/৪৫৯-এর এজাহারনামীয় আসামি। গত ৬ মে ২০২৬ তারিখে দায়ের করা ওই মামলায় তার বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় অভিযোগ রয়েছে। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় এলাকার মৃত বকিয়তুল্যার ছেলে। বর্তমানে রংপুর নগরীর সিওবাজার এলাকায় বসবাস করছিলেন।
এছাড়া এনজিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৮৪ ধারার মামলায় মোঃ আপেল (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরীর মেডিকেল পাকার মাথা এলাকার বাসিন্দা।
অন্যদিকে গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৮৭(ঘ) ধারায় আনোয়ারুল ইসলাম ওরফে জয় (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই আইনের ১০২ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
জনসাধারণের সঙ্গে চিৎকার-চেঁচামেচি, অশালীন ভাষা ব্যবহার ও মারমুখী আচরণের অভিযোগে মোঃ জাহিদুল ইসলাম (৪০) নামে আরও একজনকে একই আইনের ৭৬ ও ১০২ ধারায় গ্রেপ্তার করা হয়।
এছাড়া কোতয়ালী থানার নিয়মিত মামলায় মোঃ আল আমিন মিয়া (৩১) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওসি জানায় গ্রেপ্তার পাঁচজনকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।
আরপিএমপি কমিশনার মু: মাহবুবুর রশিদ জানিয়েছে, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম