সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল-দোকান রাবিতে সাংবাদিকদের ওপর হামলা ৩ ছাত্রদল নেতা বহিষ্কার রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন বিএসএফের গুলিতে আহত ২ ভারতীয় নাগরিক রংপুর মেডিকেলে ভর্তি বিশ্ব বসতি দিবসে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের বর্ণাঢ্য র‍্যালি রংপুরে মাউশির তালাবদ্ধ স্টোর থেকে ৪ বস্তা ফাইল রাস্তায় গেল কিভাবে রংপুরে যৌথ অভিযানে ৫০ লাখ মুল্যের কষ্টিপাথর সহ আটক-২ শহীদ আবু সাঈদের কবর ও ঘরবাড়ি উন্নয়নে ১ কোটি টাকা বরাদ্দ দিলো সরকার পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন জুয়েল রানা রংপুরে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার
বিশ্ব বসতি দিবসে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের বর্ণাঢ্য র‍্যালি

বিশ্ব বসতি দিবসে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের বর্ণাঢ্য র‍্যালি

স্টাফ করেসপন্ডেন্ট|| রংপুর||বাতায়ন২৪ডটকম||

“সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. সহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম এবং রউকের চেয়ারম্যান মো. সামছুজ্জামান সামুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সোমবার (৫ অক্টোবর) রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে জেলা স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামছুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার মো. সহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় রউকের চেয়ারম্যান মো. সামছুজ্জামান সামু বলেন, নিরাপদ, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সমন্বিত নগর পরিকল্পনার কোনো বিকল্প নেই। একটি শহর শুধু ভবন নির্মাণের মাধ্যমে গড়ে ওঠে না; এর সঙ্গে সড়ক, ড্রেনেজ, পানি নিষ্কাশন, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, পরিবেশ ও নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হয়।

তিনি বলেন, রংপুরকে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। অপরিকল্পিত নগরায়ণের কারণে যাতে ভবিষ্যতে নাগরিকদের ভোগান্তি না বাড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন।

সামছুজ্জামান সামু আরও বলেন, বিশ্ব বসতি দিবসের মূল লক্ষ্য শুধু নিরাপদ আবাসন নিশ্চিত করা নয়, বরং এমন একটি নগর পরিবেশ তৈরি করা যেখানে মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। এ জন্য সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সংস্থা ও নগরবাসী সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন।

এসময় বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ণ ও নিরাপদ আবাসন নিশ্চিত করা টেকসই উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নাগরিক জীবনে নানা সমস্যা তৈরি হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তারা আরও বলেন, শুধু আবাসন নির্মাণ করলেই হবে না; নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা, পরিবেশের ভারসাম্য, নিরাপদ সড়ক, পর্যাপ্ত উন্মুক্ত স্থান এবং জনবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করাও পরিকল্পিত বসতি গড়ার গুরুত্বপূর্ণ অংশ।

দিবসটির কর্মসূচিতে নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে রংপুরকে আরও সমৃদ্ধ বাসযোগ্য ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com