সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার

রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট| রংপুর| বাতায়ন২৪ডটকম 

রংপুরে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও হত্যাচেস্টা, ডাকাতি, মাদকসহ ১৪ মামলার আসামী আনাস সামাদকে (৩৫) ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) রাত ১১ টায় রংপুর মহানগরীর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। পরে তাকে তাজহাট থানায় হস্তান্তর করা হয়।

কোতয়ালী থানার ওসি নাজমুল কাদির জানান, আনাস পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে মহানগরী এবং জেলার বিভিন্ন থানায় হত্যা চেস্টা, অপহরণ ও অগ্নিসংযোগ, অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, সড়কে ডাকাতি, চুরি, মাদক ব্যবসা, সরকারী কাজে বাধা ও আক্রমণ, বিশেষ ক্ষমতা আইন ও সেবনসহ ১৪টি মামলার আসামি এই আনাস, বর্তমানে তার নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।

ওসি নাজমুল কাদির আরও জানান, সম্প্রতি আনাস গোপনে সন্ত্রাসীদের সংঘবদ্ধ করার কাজ করছিল। সম্প্রতি তাজহাট এলাকায় অটো রিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান হত্যাকান্ডের সাথে তার কোন যোগসূত্র আছে কিনা সে ব্যপারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আনাস নগরীর রেলগেট বাবুপাড়া এলাকার আব্দুস সামাদের পুত্র।

 

এইচআরবি/ বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com