সংবাদ শিরোনাম :
নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, বন্যার পর এখন পর্যন্ত ১৫৭টি লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে কর্তৃপক্ষের হিসাবে মৃতের সংখ্যা ছিল ১০০। খবর বিবিসির।

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর নেতৃত্বে তল্লাশি ও উদ্ধার অভিযান রাতভর চলবে। এ কাজে ১ হাজার ৬৯৭ জন সদস্য মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত অভিযানের জন্য আরও ৬৫৬ জনকে প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার দিনভর ছয়টি সামরিক হেলিকপ্টারে ৯৪ জন এবং পাঁচটি বেসামরিক হেলিকপ্টারে আরও ১২ জনকে উদ্ধার করা হয়। এ ছাড়া স্থলপথে উদ্ধারকারী দল আরও ২৭ জনকে উদ্ধার করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানিয়েছে, দুর্গত এলাকায় ৮০০ কেজি তাঁবু ও ২০০ কেজি চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। টিমুরে এলাকার ওপরের অংশে আটকে পড়া বিপুলসংখ্যক মানুষকে বৃহস্পতিবার সকালে আকাশপথে সরিয়ে নেওয়া হবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com