স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম
কঠোর নিরাপত্তার মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিষয়টি নিশ্চিত করেছে। হাসপাতালে নেওয়ার আগে সেখানে নিরাপত্তা জোরদার করা হয় এবং কয়েক শ পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
তিন দিন আগে সুপ্রিম কোর্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিল। সরকার ওই নির্দেশ পরিবর্তনের চেষ্টা করলেও আদালত তাতে সম্মতি দেয়নি।
আগস্টের শুরুতে করা এক পরীক্ষায় ইমরান খানের উচ্চ রক্তচাপ ও রক্তচাপের ওঠানামার বিষয়টি ধরা পড়ে। এ ছাড়া তার চোখের সমস্যার কথাও গত বছর থেকে জানিয়ে আসছেন পরিবারের সদস্যরা।
৭৩ বছর বয়সি ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তার স্ত্রী বুশরা বিবিও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন।
সূত্র: আলজাজিরা
এইচআরবি/বাতায়ন২৪ডটকম