সংবাদ শিরোনাম :
নিজস্ব প্রতিবেদককবি-সাহিত্যিকদের মিলনমেলায় অনুষ্ঠিত ‘কবিতা বাংলাদেশ’ মাসিক সাহিত্যালাপ

নিজস্ব প্রতিবেদককবি-সাহিত্যিকদের মিলনমেলায় অনুষ্ঠিত ‘কবিতা বাংলাদেশ’ মাসিক সাহিত্যালাপ

রাজধানীতে সাহিত্য সংগঠন কবিতা বাংলাদেশ আয়োজিত নিয়মিত ‘মাসিক সাহিত্যালাপ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শিশুকল্যাণ পরিষদের কনফারেন্স কক্ষে আয়োজিত এই লেখাপাঠ ও পর্যালোচনামূলক অনুষ্ঠানে কবি-সাহিত্যিকদের প্রাণবন্ত অংশগ্রহণে জমে ওঠে পুরো আয়োজন।

🕒 আপডেট: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমকালীন বাস্তবতাকে ধারণ করে লেখালেখির মাধ্যমে নিজেকে নতুনভাবে গড়ে তোলা একজন লেখকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা আরও উল্লেখ করেন, নিয়মিত সাহিত্যালাপ একজন লেখককে আত্মসমালোচনার সুযোগ করে দেয়, যা সৃজনশীল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংগঠনের সহ-সভাপতি কবি ও গবেষক কর্নেল আশরাফ আল দীনের সভাপতিত্বে পঠিত লেখার পর্যালোচনা করেন সহ-সভাপতি কবি হাসান আলীম, চারুশিল্প পরিষদের সভাপতি কবি ইব্রাহীম মণ্ডল, কবি মুর্শিদ-উল আলম, কবি আতিক হেলাল, কথাসাহিত্যিক নাসীমুল বারী, কবি রবিউল মাশরাফি, কবি আর কে শাব্বির আহমেদ, মুহাম্মদ আতা উল্লাহ খান এবং অধ্যক্ষ শরিফুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি ড. মাহফুজুর রহমান আখন্দ।
এ সময় কবিতা পাঠ করেন কবি আলতাফ হোসাইন রানা, শাহজাহান মোহাম্মদ, নূরুল হক, আবুল কালাম আজাদ, হাসিনা মমতাজ, নাসরিন ইসলাম, আতিকুল ইসলাম, সাহেদ বিপ্লব, ওয়াহিদ আল হাসান, ওয়াহিদ জামান, ইয়াসিন মাহমুদ, সীমান্ত আকরাম, কাদের বাবু, আরিফ জামান, শারমিন আকতার, আজিজ হাকিম, ওয়াহেদুজ্জামান আহমেদ, লাবনী আকতার খুশি, বাচিকশিল্পী রোকসানা ইমাম রুকু, কবি শাহীন সালমান, মেহের নিগার, নাহিদ সোলতানা নিপা, এলিজা রহমান অদিতি, সৈয়দ ইসমাইল হোসেন জনি, সৈয়দ সাইফুল করিম, সেজান খান, আসাদুজ্জামান বিকাশ, জুবায়ের বিন ইয়াসিন, সাইফ সাদী, তোফাজ্জল হোসেন বাবু এবং জিল্লুর রহমান জিল্লুসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন শিল্পী বিপ্লব চৌধুরী।
শেষে আয়োজকরা জানান, কবি-সাহিত্যিকদের সক্রিয় অংশগ্রহণে এই মাসিক সাহিত্যালাপ অনুষ্ঠান নিয়মিতভাবে প্রতি মাসে আয়োজন করা হবে, যা সাহিত্যচর্চাকে আরও গতিশীল করবে

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com