সংবাদ শিরোনাম :
নিজস্ব প্রতিবেদককবি-সাহিত্যিকদের মিলনমেলায় অনুষ্ঠিত ‘কবিতা বাংলাদেশ’ মাসিক সাহিত্যালাপ সুন্দরগঞ্জে পৌরসভার ৬নং ওয়ার্ডে জরাজীর্ণ রাস্তা, বড় দুর্ঘটনার আশঙ্কা মাদ্রাসার শিশু ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী কাস্টমস এর দূর্নীতিবাজদের ২৪ ঘন্টার মধ্যে অপসারন দাবী ছাউনি ফুটো, বৃষ্টি হলেই রংপুর স্টেশনের প্ল্যাটফর্মে জমে পানি পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু, আহত ২ দুই বছর অনুপস্থিত থেকেও অধ্যক্ষ পদের বেতন পাচ্ছেন আ.লীগ নেতা
সুন্দরগঞ্জে পৌরসভার ৬নং ওয়ার্ডে জরাজীর্ণ রাস্তা, বড় দুর্ঘটনার আশঙ্কা

সুন্দরগঞ্জে পৌরসভার ৬নং ওয়ার্ডে জরাজীর্ণ রাস্তা, বড় দুর্ঘটনার আশঙ্কা

সুন্দরগঞ্জে পৌরসভার ৬নং ওয়ার্ডে জরাজীর্ণ রাস্তা, বড় দুর্ঘটনার আশঙ্কা

গাইবান্ধা সুন্দরগঞ্জ প্রতিনিধি 

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের একটি বড় অংশ ভেঙে খালে ধসে পড়েছে, ফলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাস্তার মাঝখানে বড় ফাটল ও ধস সৃষ্টি হয়েছে। পাশেই রয়েছে পানি ভরা খাল, যার কারণে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বলেন, “এভাবে চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনা শুধু সময়ের ব্যাপার।”

স্থানীয় সচেতন মহল অবিলম্বে সড়কটি মেরামত করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আদিল আশরাফিল আবিদ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com