সংবাদ শিরোনাম :
নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭ ত্রুটি সেরে উৎপাদনে ফিরলো আদানি: পুরোদমে সরবরাহ শুরু যুদ্ধ পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় অনিশ্চয়তা : উপসাগরীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি  ইরানের মৌসুম শুরুর আগেই বাজারে পাঁকা আমে সয়লাব: স্বাস্থ্যঝুঁকিতে শিশুসহ সব বয়সের মানুষ সুন্দরগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে পোল্ট্রি খাতে বিপদের শঙ্কা, স্থানীয় নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা : শিক্ষক কারাগারে হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন নিয়োগ দেবে বিএসআরএম গ্রুপ, আবেদন শেষ ৩ মে মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী আমার অধীনে বন্দী ছিলেন শেখ হাসিনা : ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার আযমী
কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ

কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ

কুড়িগ্রামে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের আহ্বায়ক এবং ছাত্রশিবিরের উপজেলা সভাপতিসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে রাজারহাট উপজেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ছাত্রদলের নেতাকর্মীরা হলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন।

সংঘর্ষে ছাত্রশিবিরের আহতরা হলেন উপজেলা শাখার সভাপতি মো. সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি ও বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালিখিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এরই জের ধরে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই ছাত্র সংগঠন।

জানা গেছে, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রুবেল মিয়ার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ।

তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com