সংবাদ শিরোনাম :
নিজস্ব প্রতিবেদককবি-সাহিত্যিকদের মিলনমেলায় অনুষ্ঠিত ‘কবিতা বাংলাদেশ’ মাসিক সাহিত্যালাপ সুন্দরগঞ্জে পৌরসভার ৬নং ওয়ার্ডে জরাজীর্ণ রাস্তা, বড় দুর্ঘটনার আশঙ্কা মাদ্রাসার শিশু ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী কাস্টমস এর দূর্নীতিবাজদের ২৪ ঘন্টার মধ্যে অপসারন দাবী ছাউনি ফুটো, বৃষ্টি হলেই রংপুর স্টেশনের প্ল্যাটফর্মে জমে পানি পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু, আহত ২ দুই বছর অনুপস্থিত থেকেও অধ্যক্ষ পদের বেতন পাচ্ছেন আ.লীগ নেতা
কাস্টমস এর দূর্নীতিবাজদের ২৪ ঘন্টার মধ্যে অপসারন দাবী

কাস্টমস এর দূর্নীতিবাজদের ২৪ ঘন্টার মধ্যে অপসারন দাবী

স্টাফ করেসপন্ডেন্ট।।রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

রংপুরের সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ বলেছেন, সরকারের প্রশংসিত অর্জন গুলো ম্লান করতেই কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী পরিকল্পিত ভাবে বিএনপি‘র নাম ভাঙ্গিয়ে জনগনকে ভয়ভীতি প্রর্দশন করে অনৈতিক ফয়দা লুটেনিচ্ছে।এদের বিরুদ্ধে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তারা।

আজ রবিবার (২৬এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এক মানব বন্ধন থেকে এ দাবী জানানো হয়।

রংপুর সাংবাদিক সমাজের সভাপতি একুশে টেলিভিশনের বিভাগীয় প্রধান ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে অন্যান্যর মাঝে বক্তব্যরাখেন,সম্মিলিত সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক ও সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারন সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি চঞ্চল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানি, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রংপুর রিপোর্টাস ক্লাবের সহ সভাপতি মাহমুদুল হাসান, রংপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি মাহফুজ আলম প্রিন্স, ফটোজার্নালিস্ট এসোসিয়েসনের সাধারণ সম্পাদক আসাদুজ জামান আফজাল প্রমূখ। মানববন্ধনে জেলার আট উপজেলা থেকে আগত প্রায় ‘শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গত ১২ ফেব্রুয়ারী ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি। সরকার গঠনের পর থেকে মাত্র ৬০ (ষাট) দিনেই বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনকালীন তার দেয়া প্রতিশ্রুতিগুলো কাস্তবায়ন করতে জোর পদক্ষেপ গ্রহন করেছেন। ইতিমধ্যেই তিনি ফ্যামিলি কার্ড, কৃষককার্ড, ক্রীড়াকার্ড, চালু করেছেন।কৃষকের ১০ হাজার টাকা লোন সূদসহ পরিষদ করেছেন।
শুরু করেছেন খালকাটা কর্ম সূচী। এ ছাড়াও দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে গ্রহন করেছেন নানা পরিকল্পন।। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। তার নির্বাচনী ইস্তেহার অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য, বৃক্ষরোপন কর্মসূচী, গনমাধ্যমের স্বাধীনতা, নারীর আর্থ সামাজিক মান উন্নয়ন মুলক গৃহিত কর্মসূচী গুলো দেশ ও বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তবে তার এই পরিকল্পনার পথে অন্তরায় সৃষ্টি করছে কতিপয় আসাধু দূর্ণীতি পরায়ন রাজনিতীবিদ, আমলা, সরকারী কর্মকর্তা ও কর্মচারী। ৫ আগষ্টের আগে যারা বিএনপিকে সন্ত্রাসী সংগঠনের তকমা লাগাতে ব্যস্ত ছিল। তারাই এখন নিজেদেরকে বিএনপি‘র নিবেদিত প্রান বলে দাবী করছে। এ দাবী তুলে তারা নানা অপকর্মে লিপ্ত রয়েছে। এরাই সরকারের সকল প্রশংসিত অর্জন গুলোকে প্রশ্ন বিদ্ধ করছে। জন সেবার বদলে কৌশলে বিভিন্ন দফতরে জন দূর্ভোগ তৈরী করছে। সম্প্রতি রংপুরের কাস্টমস ও ভ্যাট কমিশনার মোঃ সফিউর রহমানের নেতৃত্বে কাস্টমস কর্মকর্তারা বিএনপি‘র হাইকমান্ডের নাম ভাঙ্গিয়ে নানা অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়েছেন। তাদের এ সকল কর্মকান্ডে রংপুররের সাধারন ব্যবসায়ীদের মাঝে অতংক দেখা দিয়েছে। এ সকল কর্মকর্তার বিরুদ্ধে গণমাধমে খবর প্রকাশিত হওয়ায় তারা গনমাধ্যম কর্মিদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছেন। এরই জের ধরে গত ২৩ এপ্রিল রংপুর চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ আয়োজিত ২০২৬-২০২৭ আর্থবছরের প্রাক বাজেট অনুষ্ঠানের সংবাদ সগ্রহ করতে গিয়ে কাস্টমস কমিশনারের রোষানলের শিকার হন সাবাদিক গন।এর প্রতিবাদ করতে গিয়ে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি বর্ষিয়ান সাংবাদিক সালেকুজ্জামান তার দ্বারা লাঞ্চিত হন।

সংবাদিক নেতারা আরো বলেন, যে খানে বর্তমান সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমে অবাধ তথ্য আদান প্রদানে বিশ্বাস করেন সেখানে ওই কর্মকর্তার আচোরনে সাংবাদিকদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাই জনবান্ধব সরকারের কাছে প্রত্যাশা এই ধরনের দূর্ণীতিবাজ সরকারের নিজের লোক পরিচয়ে যারা ব্যবসায়ী ও সাংবাদিক দের ভয়ভীতি প্রদর্শন করছে তাদের ২৪ ঘন্টার মধ্যে অপসারন করে রংপুর কাস্টমস এন্ড ভ্যাট কমিশিনারেটে দেশপ্রেমিক কর্মকর্তা নিয়োগের দাবী জানিয়েছেন।অন্যাথায় সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচীর ডাক দিবে।

বাতায়ন২৪ডটকম/মেজবাহুল হিমেল।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com