সংবাদ শিরোনাম :
ছবিতে রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন অর্থনৈতিক মুক্তি, বৈষম্যহীন ন্যায় ইনসাফের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ ‘তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল’ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা
সচিবালয়, যমুনা ও আশপাশে সভা-সমাবেশে ফের নিষেধাজ্ঞা, বাদ গেল শাহবাগ

সচিবালয়, যমুনা ও আশপাশে সভা-সমাবেশে ফের নিষেধাজ্ঞা, বাদ গেল শাহবাগ

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশাপাশের এলাকায় সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে আবারও গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১০ মে) এই গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়। তবে নতুন এই গণবিজ্ঞপ্তিতে শাহবাগ এলাকাকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। পাশাপাশি অফিসার্স ক্লাব এলাকাকে আওতাভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শনিবার (১০ মে) থেকে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ দেয়া পর্যন্ত এউ আদেশ বলবৎ থাকবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, গত ১৩ মার্চ বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) ও আশপাশের এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড) যেকোনও প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে ডিএমপি।

বাতায়ন২৪ডটকম / শরিফুল ইসলাম ।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com