সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
বেরোবির আহত শিক্ষার্থীদের তালিকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর

বেরোবির আহত শিক্ষার্থীদের তালিকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর

রংপুর প্রতিনিধি, বাতায়ন২৪ডটকম 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ফরম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে বেরোবির ৩৬জন আহত শিক্ষার্থীর আর্থিক সহয়তা ফরম হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।সময় উপাচার্য বলেন, শহীদ আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করে। এই আন্দোলনে অংশ নিয়ে অনেক শিক্ষার্থী শারীরিকভাবে আহত হয়েছেন।

আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য গুরুত্ব সহকারে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

আর্থিক সহয়তা ফরম গ্রহণের সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের মতো যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে সর্বোচ্চ সংখ্যক আহতদের ফরম জমা পড়েছে।

বেরোবির আহত শিক্ষার্থীদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করা হএসময় বেরোবিতে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানে আহত শিক্ষার্থীদের তালিকা, সুচিকিৎসা, আর্থিক সহযোগিতা কমিটির সদস্য সচিব মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাঃ এ. এম. শাহরিয়ার, ছাত্র প্রতিনিধি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ সোহাগ আলীসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com