সংবাদ শিরোনাম :
পীরগাছায় মিন্টুর রাজনৈতিক পরিচয় নিয়ে আ.লীগ, জামায়াত ও পুলিশের ত্রিমুখী বিতর্ক ফ্যাসিস্ট আ. লীগকে পুনর্বাসনের সুযোগ এই দেশের জনগণ দেবে না : আ: হালিম বেরোবিতে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু নারী শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কে পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম রংপুর জেলা যুবদল নেতা আকিবুল রহমান মনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন সাহিত্য-সংস্কৃতির আয়োজনে রংপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রংপুরের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প- প্রতিমন্ত্রী  আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে লাভ হবে না, ধৈর্যের সীমা ছাড়ালে বল প্রয়োগ: প্রতিমন্ত্রী রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেপ্তার, পেট্রোল-রড-লাঠি উদ্ধার

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

ফাইল ছবি

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। এ বছর দিবসের প্রতিপাদ্য- ‘ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে গর্ভধারণ হোক পরিকল্পিত’। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও জনগণের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে এবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতিসহ (বাডাস) বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এ উপলক্ষে দেশব্যাপী ডায়াবেটিস সম্পর্কিত সচেতনতামূলক পোস্টার, লিফলেট বিতরণ ছাড়াও আজ সকাল সাড়ে ৮টায় শাহবাগ থেকে র‌্যালি বা পদযাত্রার আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় বারডেম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।

দুপুর ১২টায় একই অডিটোরিয়ামে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রোটারি জেলা ৩২৮১-এর গভর্নর রোটারিয়ান ফজলুল হক আরিফ। তারা ‘ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে গর্ভধারণ হোক পরিকল্পিত’ শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সমিতি, বারডেম, এনএইচএন ও এইচসিডিপর উদ্যোগে শাহবাগ (জাতীয় জাদুঘরের সামনে), প্রেসক্লাব ও ধানমন্ডি রবীন্দ্র সরোবরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়।

১৪ নভেম্বর সকাল ৮টায় বিআইএইচএস-এর উদ্যোগে মিরপুর বাংলা কলেজের সামনে থেকে মিরপুর-১ নম্বর গোল চত্বর পর্যন্ত এবং এনএইএচ-এর উদ্যোগে ধানমন্ডি রোড ১০ থেকে রবীন্দ্র সরোবর থেকে আলাদা শোভাযাত্রা বের করা হবে। ১৫, ১৬ ও ১৭ নভেম্বরও এনএইচএন-এর উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় আলাদা তিনটি পদযাত্রা অনুষ্ঠিত হবে।

একই দিন সকাল ৯টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে দিবসটি উপলক্ষে ফ্রি হার্ট ক্যাম্পের উদ্যোগ নিয়েছে। এতে রোগীরা বিনামূল্যে নিবন্ধন, চিকিৎসা পরামর্শ ও ওষুধ ছাড়াও ১৫ শতাংশ কমিশনে হাসপাতালের অন্যান্য পরীক্ষা করাতে পারবেন।

১৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় শাহবাগস্থ চারুকলা ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com