সংবাদ শিরোনাম :
রংপুরে হেরোইন-ইয়াবাসহ আটক – ৩ কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ-আরএফএল ডিলার নিহত চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, চালক-হেলপার গ্রেপ্তার তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আহত-১ মিঠাপুকুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার -২ হারিয়ে যাওয়া ৫১ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ পলাশবাড়ীতে বালু সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় কমবে ডায়াবেটিস ঝুঁকি: প্রধানমন্ত্রী পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন
প্রশ্নপত্র জালিয়াতি, ঢাবির ৬ ছাত্রসহ গ্রেফতার ৮

প্রশ্নপত্র জালিয়াতি, ঢাবির ৬ ছাত্রসহ গ্রেফতার ৮

ফাইল ছবি

প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে আট ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২১ নভেম্বর) সিআইডির গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন প্রশ্নপত্র জালিয়াতি চক্রের হোতা। অন্য ৬ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারাও প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে জড়িত।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির মালিবাগের প্রধান কার্যালয়ে নেয়া হয়েছে।

তাৎক্ষণিক ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয়ও জানানো হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com