সংবাদ শিরোনাম :
সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির ফাঁকা সড়কে স্বস্তি, ঈদের ছুটিতে বদলে গেছে ঢাকা
কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে তার একটি কার্টুন উপহার দিয়েছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়। ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক এই কার্টুনটি হাতে পাওয়ার পর শিল্পী উদয়কে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসে তারেক রহমানের হাতে দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো কার্টুনটি তুলে দেন কার্টুনিস্ট উদয়।
কার্টুনটি হস্তান্তরকালে উদয় তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘তারেক রহমানের ওপর আঁকা এমন একটি কার্টুন তার হাতে তুলে দেওয়াই স্বপ্ন ছিল। আজ তা দিতে পেরে আমি অতি আনন্দিত।’ বিএনপি চেয়ারম্যান কার্টুনটি গ্রহণ করে এটি আঁকার জন্য কার্টুনিস্ট উদয়কে আন্তরিক ধন্যবাদ জানান।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com