সংবাদ শিরোনাম :
রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২
জানাজাস্থলে মাকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান

জানাজাস্থলে মাকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজাস্থলের উদ্দেশে নিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বেলা ১১টায় গুলশানে নিজের বাসা থেকে মানিক মিয়া এভিনিউ এর উদ্দেশে গাড়িবহন নিয়ে রওনা হন।

এর আগে এদিন সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি প্রবেশ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছিল।

ভিডিওতে দেখা যায়, মায়ের মরদেহ গাড়ির পাশে একটি চেয়ারে বসে কুরআন তেলওয়াত ও দোয়া পড়ছেন ছেলে তারেক রহমান।

এই বাসাতেই খালেদা জিয়াকে শেষবারের মতো দেখেন পরিবার, আত্মীয় স্বজন ও দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।

খালেদা জিয়াকে বহনকারী ফ্রিজিং গাড়িটি জাতীয় পতাকায় মোড়ানো ছিল। গাড়িটির সামনে ও পেছনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে এসএসএফ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সদস্যরা।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com