সংবাদ শিরোনাম :
ঘুমের অভাবে কি ক্যান্সারের ঝুঁকি বাড়ে? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য নিম্নআয়ের পরিবারে স্বস্তি, ফ্যামিলি কার্ডের আওতায় এলো রংপুরের ৬৬৫ নারী স্বর্ণবাজারে নতুন রেকর্ড, বেড়েছে ভরিপ্রতি দাম কলম্বিয়ার কাছে হারলেও বিশ্বমঞ্চে উজ্জ্বল উজবেকিস্তান ইবনে সিনায় চাকরি, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা বিশ্বকাপে আর্জেন্টিনার পুরোনো অভ্যাস, শুরুতেই কি আবার হোঁচট খেতে যাচ্ছে আর্জেন্টিনা। গাইবান্ধায় জুলাই শহীদদের কবর পাকাকরণের অর্থ আত্মসাতের অভিযোগ শিবিরকর্মীকে মারধরের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের ৪ কর্মী গ্রেপ্তার একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ
খালেদা জিয়াকে নিয়ে লাল-সবুজ গাড়ি জানাজাস্থলে

খালেদা জিয়াকে নিয়ে লাল-সবুজ গাড়ি জানাজাস্থলে

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লাল-সবুজ গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে জানাজাস্থলে গাড়টি পৌছায়। সঙ্গে আছেন তারেক রহমান।

বেলা ১১টার দিকে লাশবাহী গাড়ি গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়। লাশবাহী গাড়ির চারপাশে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

খালেদা জিয়ার জানাজা বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাত থেকেই এই এলাকায় নেতাকর্মীরা ভিড় করা শুরু করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com