সংবাদ শিরোনাম :
ফেরদৌস জয় সভাপতি, আতিক হাসান সম্পাদক, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন তারাগঞ্জে ডিবি ও কিউআরটির অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার রংপুরে সার ডিলার নিয়োগ বানরের পিঠা ভাগের মতো হয়েছে; এমপি রায়হান সিরাজী রংপুরে আইনশৃঙখলা সভায় ডিসিসহ কর্মকর্তাদের শাসালেন – এমপি বেলাল রংপুর রেঞ্জে পদোন্নতি পরীক্ষা দিলেন ৪৫৯ পুলিশ সদস্য দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার জুয়ার প্রতিবাদ করায় শিক্ষক হত্যা:প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল পিস্তল-গুলি, ইয়াবা ও এস্কাফ রংপুরে অনলাইন জুয়া খেলার সময় যুবক গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার রংপুর রেঞ্জে কিউআরটি’র বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭
গুগল প্লে স্টোরে নেই ইউসি ব্রাউজার!

গুগল প্লে স্টোরে নেই ইউসি ব্রাউজার!

ফাইল ছবি

গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হল ইউসি ব্রাউজার। ব্যবহারকারীদের তথ্য পাচারের অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে গুগল। অ্যাপটির মালিকানায় ছিল চীনের ইন্টারনেট জায়ান্ট আলিবাবার ইউসিওয়েব।

মূল ব্রাউজারটি সরিয়ে ফেললেও প্লে স্টোরে এখানো ইউসি মিনি ব্রাউজার পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীদের অভিযোগ, এই ব্রাউজার গোপনে চীনের সার্ভারে তথ্য পাচার করছিল। এমন অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে ভারত সরকার। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এনিয়ে গুগলের কাছে অভিযোগ করা হয়। এরপরই প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার সরিয়ে ফেলে গুগল।

উল্লেখ্য, ডাউনলোডের দিক দিয়ে গুগলের ক্রোম ব্রাউজারের চেয়ে বেশ এগিয়ে ছিল ইউসি ব্রাউজার। প্লে স্টোর থেকে ৫০ কোটিরও বেশি বার ব্রাউজারটি ডাউনলোড করেছেন ব্যবহারকারীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com