সংবাদ শিরোনাম :
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার  রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়
মনোনয়ন বঞ্চিতদের সাথে নিয়ে রংপুর ৩ আসন তারেক রহমানকে উপহার দিতে চাই: সামু (ভিডিও)

মনোনয়ন বঞ্চিতদের সাথে নিয়ে রংপুর ৩ আসন তারেক রহমানকে উপহার দিতে চাই: সামু (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
মনোনয়ন বঞ্চিত হওয়া নেতাদের সাথে নিয়ে  রংপুর ৩ আসন তারেক রহমানকে উপহার দিতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামু।
রোববার ( নভেম্বর)  সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর মহানগরীর সিও বাজারে এলাকায় বিএনপি’র ৩১ দফার প্রচারপত্র বিলির সময় এই মন্তব্য করেন তিনি। এ সময় তার সাথে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময়  সামসুজ্জামান সামু প্রচার পত্র বিলি এবং ধানের শীষে ভোট প্রার্থনা করে বলেন, দল হিসেবে বিএনপি অনেক বড়। এই দলের মধ্যে যে প্রতিযোগিতা আছে নেতৃত্বের, প্রতিটি আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন প্রত্যাশাই  এটার বড় প্রমাণ। দল হিসেবে এটা বিএনপি’র সৌন্দর্য। আমাকে রংপুর-৩ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। আরো অনেকেই এই আসনে প্রার্থিতা প্রত্যাশী ছিলেন। আমি তাদেরকে সাথে নিয়েই রংপুর ৩ আসনে বিএনপি’র হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। এই আসনটিকে তারেক রহমানকে উপহার দিতে চাই। পাশাপাশি সমৃদ্ধ রংপুর বিনির্মাণ করতে চাই। এ সময়ে দলের নেতাকর্মীদের মধ্যে কোন বিভক্তি নেই বলেও দাবি করেন তিনি।
এর আগে দুপুর থেকে নগরীর ধাপ, হাজিপাড়া, মেডিকেল মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ধানের শীষে ভোটদান এবং একত্রিশ দফার প্রচার পত্র বিতরণ করেন।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com