সংবাদ শিরোনাম :
ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান গণভোটই হবে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রধান হাতিয়ার: আলী রীয়াজ কেন আলোচনায় জেফার-রাফসান? এরশাদের সমাধিতে জেলা ছাত্র সমাজের শ্রদ্ধা স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা লুন্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট বাড্ডায় নাহিদ ইসলামের অফিস নয়, গুলি হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগামী নির্বাচনেমার্কার ব্যালটে যাকে ইচ্ছা তাকে ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন, গণভোটের মার্ক টিক চিহ্ন: আলী রীয়াজ জুলাই সনদের প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করবে বিএনপি
রংপুরে পীরগাছায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

রংপুরে পীরগাছায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

 

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরের পীরগাছায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যখন শিশুরা মাঠের মধ্যে খেলাধুলা করছিল। আহত হয়েছেন আরও কয়েকজন শিশু, যাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে শিশুরা মাঠ ছেড়ে পালাতে পারেনি এবং বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রনি মিয়া (১২) নামের এক শিশুও রয়েছে।

অন্যদিকে, আহতদের মধ্যে শাহিন (৩৮) নামের একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং মুন্না (১২) ও শাওন (১৩) নামের দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com