সংবাদ শিরোনাম :
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার  রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়
অপরাধী ধরতে ‘চিরুনি অভিযান’ শুরুর সিদ্ধান্ত

অপরাধী ধরতে ‘চিরুনি অভিযান’ শুরুর সিদ্ধান্ত

 স্টাফ করেসপন্ডেন্ট ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

‘মব’ সৃষ্টি করে নৈরাজ্য এবং একের পর এক নৃশংসতার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে সারাদেশে ‘চিরুনি অভিযান’ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান।

চুরি, ছিনতাই,মব সহিংসতাসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে দাবি করে তিনি বলেন, “পরিস্থিতির বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে।”

চিরুনি অভিযান কখন থেকে শুরু হতে পারে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এখন থেকেই।” এক্ষেত্রে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

উপদেষ্টা বলেন, বৈঠকে সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি; ‘মব’ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; ‘অস্থিরতা সৃষ্টিকরী’দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া; নারী শিশু নির্যাতন ও ধর্ষণকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা; মাদকের বিরুদ্ধে।

বাতায়ন ২৪ ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com