সংবাদ শিরোনাম :
রাবি শিক্ষার্থীকে মারধর: উত্তপ্ত রাজশাহী, ৪ আরএনবি সদস্য বরখাস্ত রংপুরের চার খুন: ডিএনএ পরীক্ষায় নতুন অগ্রগতি, সিআইডি ল্যাবে নেওয়া হচ্ছে দুই আসামিকে সংখ্যাগরিষ্ঠতার ভূত চেপেছে বিএনপির ঘাড়ে: গোলাম পরওয়ার গণভোটের গণরায় কার্যকর করতে হবে-রংপুরে মামুনুল হক বিএনপি যে মন্ত্রিসভা করেছে সেটা বিএনপির নয়, এটা ভারতের এবং হাসিনার মন্ত্রিসভা’ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৮ দফা দাবি, রংপুর থেকে ‘প্রথম বিদ্রোহের’ হুঁশিয়ারি নাহিদ ইসলামের হাসিনার পথে হাঁটলে পরিণতিও একই হবে: ডা.শফিকুর রহমান বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন রংপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ‘মুয়াজ্জিন’কে অশ্রুসিক্ত বিদায় দিলেন এলাকাবাসী আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি

চা দিতে দেরি হওয়ায় হোটেল বয় খুন

স্টাফ করেসপন্ডেন্ট সিলেট।। বাতায়ন২৪টকম।।

সিলেটে চা দেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে আহমদ রুমন (২২) নামের এক হোটেল বয়কে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে নগরীর কাজিরবাজার এলাকায় একটি হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত রুমন দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শবদুলপুর গ্রামের মৃত তকলিছ আহমদের ছেলে। তিনি কাজিরবাজারের মাছবাজার সংলগ্ন নিরু বাবুর চায়ের দোকানে কর্মচারী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে এক যুবক চা খেতে ওই হোটেলে প্রবেশ করেন। চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে হোটেল মালিক ও আশপাশের লোকজন বিষয়টি মীমাংসা করে দিলেও কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে দোকানে হামলা চালান।

একপর্যায়ে তারা রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com