সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
রংপুরে হত্যা মামলায় সাবেক আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হক প্রামানিক কারাগারে 

রংপুরে হত্যা মামলায় সাবেক আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হক প্রামানিক কারাগারে 

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হওয়া হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক প্রামানিককে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ রোববার (১৩ জুলাই) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের  বিচারক মো. মশিউর রহমান খান জামিন না মঞ্জুর করেন।

অ্যাডভোকেট আব্দুল হক প্রামানিক এর আগে আওয়ামী আইনজীবী পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক  ছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  ৩টি হত্যা ও ১টি হত্যাচেষ্টা মামলায় মহামান্য হাইকোর্টের জামিনে ছিলেন।

সূত্রে জানা যায়, মো. আব্দুল হক প্রামানিক বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী হওয়া ৩ টি হত্যা ও ১টি হত্যাচেষ্টা মামলার আসামি। তিনি কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলা, স্বর্ণ শিল্পী মুসলিম হত্যা মামলা ও সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা মামলার  আসামি। এছাড়াও তিনি মমদেল হত্যাচেষ্টা মামলার আসামি।

আব্দুল হক প্রামানিক আজ দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী হিসেবে আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ জন জামিন আবেদনে শুনানি করেন।

আর নং- ৩৯৭/২৪ (কোতয়ালী), ও জি আর নং- ৪৪৭/২৪ (কোতয়ালী), মূলে ০২ (দুই) টি মামলায় জামিন মঞ্জুর করেন।

অপর দুইটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে সি ডাব্লু মূলে রংপুরে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন বিচারক।

আব্দুল হক প্রামানিক এর পক্ষে আইনজীবী আব্দুল মালেক বলেন, যে মামলায় আজ তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ওই ঘটনার দিন তার মেয়ের বিয়ে ছিল সমস্ত ডকুমেন্ট দাখিল করার পরও আদালত তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। উচ্চতর আদালতে আমরা ন্যায়বিচার পাব।

বাতায়ন ২৪ ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com