সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে অবরোধ করেছে ছাত্র-জনতা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে অবরোধ করেছে ছাত্র-জনতা

স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে অবরোধ করেছে ছাত্র-জনতা। এ কারণে কুড়িগ্রাম এবং লালমনিরহাটের সাথে সড়ক যোগাযোগ ২  ঘন্টা বন্ধ থাকে।
বুধবার (১৪ মে) বেলা ১১ টা থেকে সোয়া ১ টা পর্যন্ত  আঞ্চলিক মহাসড়কটির কাউনিয়ার মীরবাগে সড়ক অবরোধ করে সহস্রাধিক ছাত্র এবং জনতা।
গেল পাঁচ দিনের ব্যবধানে ওই এলাকায় সড়কে বাস চাপায় পাঁচ মোটরসাইকেল আরোহী মারা যায়। এই ঘটনার প্রতিবাদে এই অবরোধ গড়ে তোলে তারা। এ সময়ে কুড়িগ্রাম ও লালমনিরহাটের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
অবরোধের সময় সেখানে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, শরিফুল ইসলাম, আরাফাত রহমান, আকাশ মিয়া, হুমায়রা  বেগম, মেহেদি হাসান, সনজিদা প্রমুখ।
খবর পেয়ে সেখানে ছুটে আসেন কাউনিয়ার ইউএনও মহিদুল হকসহ সড়ক বিভাগের কর্মকর্তারা। তারা অবরোধকারীদের সাথে দাবি মেনে নেয়ার কথা বলেন। বেলা সোয়া ১ টায় অবরোধ তুলে নেয়।
ইউ এনও মহিদুল হক জানাব, এই সড়কে ও নিরাপদ হয়ে উঠেছে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা চার লেনে উন্নীত করার জন্য অবরোধ করেছে। আমরা তাদের সাথে এসে কথা বলেছি। এরই মধ্যে তাদের দাবি আমরা ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।
অবরোধকারীরা জানান,  শুধু প্রতিশ্রুতি নয়, দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচি পালন করবে তারা।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com