সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
শাকিব-সাবিলার পরে ‘তাণ্ডব’-এ  অভিনয়ে আফজাল হোসেন

শাকিব-সাবিলার পরে ‘তাণ্ডব’-এ  অভিনয়ে আফজাল হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট।।বাতায়ন২৪ডটকম।।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নির্মাতা রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে নায়িকার ভূমিকায় আছেন সাবিলা নূর।

এবার জানা গেল, তাদের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

এর মধ্যদিয়ে প্রথমবারের মতো একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে শাকিব খানকে।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সুত্র থেকে জানা গেছে, পুলিশের বিশেষ বাহিনী সোয়াত প্রধান হিসাবে অভিনয় করবেন আফজাল হোসেন। আর ঢাকার এফডিসির পর রাজশাহীর বিভিন্ন লোকেশনে শুটিং করছেন তারা।

আফজাল হোসেনের প্রসঙ্গে নির্মাতা রাফী বলেন, এসব নিয়ে এখনই কিছু বলতে চাই না। আগে নির্মাণের কাজ শেষ করতে চাই।

‘তুফান’ সিনেবিমার চেয়েও বেশি চ্যালেঞ্জ নিয়ে এবার কাজ করতে হচ্ছে। সিনেমার ফাইট ডিরেক্টর ও অনেক কলাকুশলী থাকবেন বিদেশের। অনেক চমক আছে সিনেমায়।

আসছে ঈদুল আযহায় মুক্তির লক্ষ্যে তৈরি হচ্ছে ‘তাণ্ডব’। ইতোমধ্যেই সিনেমার ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলেও জানা বিনোদনগেছে।
বাতায়ন২৪ডটকম /শরিফুল /ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com