সংবাদ শিরোনাম :
রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ৬৪ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ
পারমাণবিক প্রচেষ্টা ত্যাগ না করলে ইরানে সামরিক হামলা : ট্রাম্প

পারমাণবিক প্রচেষ্টা ত্যাগ না করলে ইরানে সামরিক হামলা : ট্রাম্প

স্পেশাল করেসপনডেন্ট, আন্তজাতিক ডেক্স।। বাতায়ন২৪ডটকম।।

ইরানকে হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ডনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যেন পারমাণবিক অস্ত্রের প্রচেষ্টা ত্যাগ করে। অন্যথায় তাদের পারমাণবিক অবকাঠামোতে সম্ভাব্য সামরিক হামলার ঝুঁকি আছে। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ইরান ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনার অগ্রগতি আটকে দিচ্ছে। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার মধ্যে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। উভয় পক্ষই শনিবারের আলোচনাকে ‘ইতিবাচক এবং ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছে। এর সাথে পরিচিত একটি সূত্রের মতে, সামনের সপ্তাহান্তে দ্বিতীয় দফা আলোচনার পরিকল্পনা আছে। তা রোমে হতে পারে। আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি সম্ভাব্য চুক্তির জন্য বিস্তৃত কাঠামো তৈরি করা হবে। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যে যেকোনো চুক্তিতে অবশ্যই ইরানকে সমস্ত পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা বাদ দিতে হবে। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তেহরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন বিকল্পগুলির মধ্যে সামরিক হামলা অন্তর্ভুক্ত কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন, অবশ্যই আছে। তিনি আরও বলেন. ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ‘মোটামুটি কাছাকাছি’। তবে গুরুতর পরিণতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়। কিন্তু অগ্রগতি ছিল খুব কম। সর্বশেষ ২০১৫ সালের আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যস্থতায় হয়। পরে ট্রাম্প তার প্রথম মেয়াদে তা প্রত্যাহার করে নেন।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com