সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ

স্পেশাল করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ এবংগাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে রংপুর মহানগর ও জেলা  জাতীয় পার্টি।

 

রোববার ( ১৩ এপ্রিল)  বিকেল সোড় তিনটা থেকে নগরীর সেন্টাল রোডের দলীয় কার্যালয়ের সামনে  জড়ো হতে থাকেন  মহানগর  ও জেলা জাতীয় পার্টি , যুব সংহতি, ছাত্র সমাজ, স্বেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি, ওলামা পার্টিসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

পরে বেলা সোয়া ৪ টায়  একটি বিক্ষোভ মিছিল নিয়ে পায়রা চত্বর, জাহাজ কোম্পাণী মোড়, প্রেস ক্লাব, হয়ে বেতপট্রি, সুপার মার্কেট, নগর ভবন থেকে টাউন হল ঘুরে আবারও দলীয কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

এসময় তারা নারায়ে তাকবীর,  আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ, তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন, গাজায় গণহত্যা বন্ধ করো করতে হবে। বিক্ষোভ মিছিলে কয়েক হাজার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

পরে সমাবেশে বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য এসএম  ইয়াসির, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, হাসানুজ্জামান নাজিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন,  গাজায় ইসরাইলী হামলা বন্ধ করার করতে হব। ইসরাইলি পন্য বন্ধের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে পঙ্গ করে দিতে হবে। ইজরাইলের সাথে বাংলাদেশের সকল চুক্তি বাতিল করতে হবে। এসময় সারা বিশ্বের মুসলমানদের একত্রিত হয়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার ঘোষণা দেন তারা।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com