সংবাদ শিরোনাম :
রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ৬৪ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ
গংগাচড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

গংগাচড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম

‎রংপুর সদরে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) রাতে রংপুর নগরীর কেরানিপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‎রফিকুল ইসলাম গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

এর আগে গত (১৪ মার্চ) গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নে স্থায়ী বাড়িতে এ ঘটনা ঘটেছে। পরে ভুক্তভোগী কিশোরীর খালা শনিবার (১২ এপ্রিল) রাতে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেন।

‎মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বাবা-মা না থাকায় বুদ্ধিপ্রতিবন্ধী দুই ভাই-বোন কেরানিপাড়ার একটি বাড়িতে বসবাস করতেন। এতিম হাওয়ায় আসামি রফিকুল ইসলাম মাঝে মধ্যে তাদের জন্য খাবার এনে দিতেন। ঘটনার দিন মুলাটোল খালার বাড়ি যাওয়ার পথে অটোচালক রফিকুল ইসলাম দুই ভাই-বোনকে নগরীর মৌবন হোটেলের গলি থেকে খালার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে অটোতে তুলে নেন। পরে বেতগাড়িতে অবস্থিত তার নিজ বাড়িতে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন।

মেট্রোপলিটন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ১৪ মার্চ এক বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ের ধর্ষণ পরীক্ষা ও আদালতে জবানবন্দি নেওয়া হবে এবং আসামিকে আদালতে চালান করা হবে।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com