সংবাদ শিরোনাম :
রংপুরে গণমিছিল ও সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা রংপুরে ১৭ লাখে এএসআই পদে চাকরি, জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেফতার পীরগাছায় ছাত্রীকে অনৈতিক প্রস্তাব: শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পদচ্যুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ‘লন্ডন-শিলংয়ে যাইনি, তাহলে গুপ্ত বলছেন কেন?’ চলতি মাসেই যেভাবে ৮ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের দাশিয়ারছড়া: এক যুগেও কাটেনি বৈষম্য ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল
বদরগন্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদরগন্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 রিয়াদ ইসলাম,রংপুর>>বাতায়ন২৪ডটকম 

‎রংপুরের বদরগন্জ উপজেলার ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ-২৪ এর শহীদ পরিবার ও আহতদের  সাথে নিয়ে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বদরগন্জ  উপজেলা  শাখার আয়োজনে  ২৮ মার্চ শুক্রবার বদরগন্জ হাই স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, এদেশের মানুষ নিজের জীবন কে বাজি রেখে স্বৈরাচার হতে দেশকে রক্ষা করে। ভবিষ্যতে ও দেশের মানুষের এই একতা ও সংহতি সর্বদা বজায় রাখতে হবে। যাতে করে সকল প্রকার অন্যায়, অনিয়ম, দুর্নীতি, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়াতে পারে।

এসময় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্বরণে এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা   মিজানুর রহমান, বদরগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান,  বদরগন্জ উপজেলার বিএনপি সভাপতি পরিতোষ চক্রবর্তী, আজিজুল ইসলাম পৌর বিএনপি, কামরুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির।

 আরও উপস্থিত ছিলেন  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ ইকবাল, রেজওয়ান ইসলাম, এহসানুল হক,আরাফাত হোসেন, লিওন ইসলাম সহ আহত ও নিহত পরিবারের সদস্যরা।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com