সংবাদ শিরোনাম :
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার  রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়
গুলশানে চায়ের দোকান থেকে ২ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

গুলশানে চায়ের দোকান থেকে ২ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর একটি চায়ের দোকানের ভেতর থেকে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য জানিয়েছে পুলিশ।

নিহত দুইজনের মধ্যে একজন ৮০ বছরের বৃদ্ধ এবং আরেকজন ১৬ বছরের তরুণ। বৃদ্ধের নাম মো. রফিক। তার বাড়ি বরিশাল জেলার দবদবিয়া গ্রামে।

আরেকজন হলেন মো. সাব্বির। তার বাড়ি ময়মনসিংহের গরীপুর জেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

পুলিশ বলছে, মরদেহগুলোয় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

/হাআমি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com