সংবাদ শিরোনাম :
পীরগাছায় দুর্গাপূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময় সভা পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদের সঙ্গে পুলিশের মতবিনিময় কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পীরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে বিশ্ব মান দিবসের আলোচনায় বক্তারা: পন্যসহ জীবনের সবক্ষেত্রেই মান বজায় রাখা জরুরি গঙ্গাচড়ায় সারের ডিলারশিপে শুধু বিএনপি নেতার আত্নীয়, পীরগাছায় কোটি টাকা বাণিজ্যের অভিযোগ সার ডিলার নিয়োগে রাঙ্গার স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিএনপি নেতার পোস্ট ভাইরাল পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের বারান্নার ছাদ ধসে ২ শ্রমিক নিহত : আহত ৩
বিএফইউজে সভাপতি গাজীর মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়নের শোক

বিএফইউজে সভাপতি গাজীর মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়নের শোক

স্টাফ  করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়নের শোকরংপুর:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফউজে) এর সভাপতি বরেণ্য সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)।

মঙ্গলবার ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের পক্ষে এক বিবৃতিতে শোক জানান আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

বিবৃতিতে নেতারা বলেন,সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে সাংবাদিকতা জগতে যে শূন্যতা সৃষ্টি হলো- তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি শুধুমাত্র একজন সাংবাদিকই ছিলেন না, সাংবাদিকতার আলোকবর্তিকা হিসেবে কাজ করে গেছেন। পেশাদার সাংবাদিক হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ে ও মর্যাদা রক্ষায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজই ক্ষতিগ্রস্ত হলো। এ ক্ষতি সহজে কাটিয়ে ওঠা যাবে না।

বিবৃতিতে নেতারা আরও বলেন,ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন সাংবাদিক রুহুল আমিন গাজী। সরকারের রোষানলে পড়ে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন তিনি। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক এর দায়িত্ব পালন করছিলেন। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

মঙ্গলবার রাত ৯ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য সাংবাদিক রুহুল আমিন গাজী।

আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানা শারীরিক জটিলতা। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রোলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

বাতায়ন২৪ডটকম।। সমামা।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com