সংবাদ শিরোনাম :
তাজহাটে গ্যারেজ মালিক হত্যার পলাতক আসামি অমিত ঘোষ গ্রেপ্তার রংপুরে শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রংপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ উইনসেরেক্স সিরাপ, ২টি মোটরসাইকেলসহ গ্রেপ্তার-২ অপরাধ দমনে নতুন প্ল্যাটফর্ম ‘সেভ রংপুর’র পথচলা শুরু কুড়িগ্রামে মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেপ্তার পীরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আটক করেছে এসআরবি গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে ওয়ান শ্যুটার পিস্তল জব্দ
রংপুরে শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন

রংপুরে শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন

হাবিবুর রহমান হাবীব|পীরগাছা প্রতিনিধি, রংপুর| বাতায়ন২৪ডটকম|

শাশুড়ীকে সম্মান করার কথা বলায় রংপুরে পিতা মহুবার রহমান (৫৫) কে পেটে চাকু মেরে হত্যা করলো পুত্র হাসানুর রহমান (২২) ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, স্থানীয় মৃত ফয়েজ উদ্দিনের পুত্র মহুবার রহমানের পুত্র হাসানুর রহমানের সাথে শশুড় বাড়ির সম্পর্ক ভালো ছিল না। সকালের দিকে শাশুড়ীসহ কয়েকজন তাদের বাড়িতে আসে। কিন্তু জামাই হাসানুর শাশুড়ীকে বসতে এবং খেতে বলেন নি। এ নিয়ে জটিলতা তৈরি হলে পিতা মহুবার রহমান পুত্র হাসানুরকে নির্দেশ দেন শাশুড়ীকে সম্মান দিয়ে ভাত খাওয়ার কথা বলতে। কিন্ত হাসানুর সেটা না করলে পিতা মহুবার পুত্র হাসানুরকে একটা থাপ্পর দেয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, শাশুড়ীর সামনে পিতার থাপ্পর খাওয়ার বিষয়টি ভালোভাবে নেয়না পুত্র হাসানুর। পাশে থাকা একটি চাকু এনে পিতার পেটে ঢুকিয়ে দেয়। এতে প্রচুর রক্ষক্ষরণ শুরু হলে গুরুতর অসুস্থ্য অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় হাসানুরকে গ্রেফতারে চেস্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে শত শত মানুষ ভির জমিয়েছেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com