সংবাদ শিরোনাম :
এবি পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা কমিটি না মেধা, মেধা মেধা, কোটা গেছে যে পথে কমিটি যাবে সেপথে’ শ্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর কর্মচারীদের মানববন্ধন বাংলা শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা, ২৫ শিক্ষার্থীর কুরআনের সবক গ্রহণ রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী
এবি পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা

এবি পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর|বাতায়ন২৪ডটকম|

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রংপুর জেলা ও রংপুর মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে সংগঠনকে গতিশীল করতে নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় দলের দুই কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাতে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আবদুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন সাংগঠনিক রূপরেখা ও রংপুর জেলার কমিটি গঠনের লক্ষ্যে দায়িত্ব দেওয়া হয়েছে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল ওয়াহাব মিনারকে এবং
মহানগরের কমিটি পুনর্গঠনের দায়িত্ব পেয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ২১ আগস্ট রংপুর জেলা ও মহানগরে দুটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তখন অ্যাডভোকেট আব্দুর রউফকে আহ্বায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে ৫১ সদস্যের জেলা কমিটি এবং আব্দুল বাছেত মারজানকে আহ্বায়ক ও মো. এনামুল হককে সদস্য সচিব করে ৪২ সদস্যের মহানগর কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগের কথা উল্লেখ না করা হলেও দলীয় সূত্রে জানাযায় ২০২০ সালে গঠিত আহ্বায়ক কমিটিগুলো দিয়ে দীর্ঘ চার বছর রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ বা নতুন কমিটি না হওয়ায় তৃণমূল কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল।

জাতীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে মাঠপর্যায়ে নতুন ও সক্রিয় নেতৃত্ব তুলে এনে জেলা ও মহানগর শাখার সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

এইচ আরবি/ বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com