সংবাদ শিরোনাম :
রংপুরে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াত এমপিদের “রংপুরে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুর এসপি অফিস ঘেরাও করে পুলিশ লাইন্সের শিক্ষার্থীদের শ্লোগান এবি পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা কমিটি না মেধা, মেধা মেধা, কোটা গেছে যে পথে কমিটি যাবে সেপথে’ শ্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর কর্মচারীদের মানববন্ধন বাংলা শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা, ২৫ শিক্ষার্থীর কুরআনের সবক গ্রহণ রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা
রংপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর কর্মচারীদের মানববন্ধন

রংপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর কর্মচারীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর| বাতায়ন২৪ডটকম

ব্রিটিশ আমেরিকান ট্যোবাকেতো বিভিন্ন পদে থাকা প্রায় ৪ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর চাকরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন হয়েছে রংপুরে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে নগরীর সিও বাজার এলাকায় কোম্পাণীর অফিসের সামনে রংপুর অঞ্চলে কর্মরতরা এই মানবন্ধনে অংশ নেন। এসময় তারা ‘স্থায়ী করণের ঘোষণা চাই-বৈষম্যের অবসান চাইসহ বিভিন্ন প্লাকার্ড বহন করে।

এসময় বক্তব্য রাখেন আইটি সোপর্ট অফিসার লতিফুর রহমান, ফিল্ড টেকনেশিয়ান সাখাওয়াত হোসেন, সাজু মিয়া প্রমুখ।

আইটি সোপর্ট অফিসার লতিফুর রহমান বলেন, ‘ এম এস এম লজিস্টিক প্রা: লিমিটেডের মাধ্যমে আমরা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি তে দীর্ঘদিন ধরে কাজ করছি। রংপুর, কুষ্টিয়া, চেসুয়া, ঝিনাইদহ, আল্লাহর দরগা, মেহেরপুর, মানিকগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন রিজিয়নে ৪০০ জন কর্মরত আছি। কিন্তু আমাদের স্থায়ী না করায় পরিবার পরিজন নিয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। আর অন্য চাকরীর বয়সও নেই। তাই চাকরী স্থায়ীকরণ না হলে না খেয়ে মরতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয় যাওয়ার ঘোষনা দেন তারা।

এর আগে ১ম ধাপে ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত সাত দিন, ২য় ধাপে ২৭ জুলাই থেকে পটাঁচ আগষ্ট পর্যন্ত দশ দিন কর্মবিরতি পালন করে তারা। ৬ আগস্ট থেকে আবারও তৃতীয় ধাপে ১০ দিনের কর্মবিরতি পালন করছেন আন্দোলনকারীরা।

সমামা/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com