সংবাদ শিরোনাম :
যমুনা টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পর রংপুরের পালিচড়া স্টেডিয়ামের প্যাভিলিয়নের গ্লাস প্রতিস্থাপনের উদ্যোগ, চার মাসের নির্ঘুম রাত কাটানোর অবসান হতে যাচ্ছে নারী ফুটবলারদের বাতায়নে খবর প্রকাশের পর, পালিচড়া স্টেডিয়ামের প্যাভেলিয়নের গ্লাস প্রতিস্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন হবিগঞ্জে এনসিপির উপর হামলায় জড়িতরা ছাত্রদল নেতাকর্মী-দ্যা ডিসেন্ট  ‘কবুল’ বলা ছাড়াও যে ৫ শব্দ উচ্চারণ করলে বিয়ে হয়ে যায় টঙ্গীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার যুবলীগ কর্মীর মামলায় বিএনপি নেতা কারাগারে এনসিপির ওপর আর হামলা হলে বিএনপির পরিণতি হাসিনার মতো হবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করেছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈনিক পত্রিকা প্রকাশের অনুমোদন পেল এশিয়া পোস্ট ফ্যামিলি কার্ড নিয়ে ঘৃণা ছড়ানোরা যেন সুবিধা না পায়: এমপি মমতাজ আলো
বাতায়নে খবর প্রকাশের পর, পালিচড়া স্টেডিয়ামের প্যাভেলিয়নের গ্লাস প্রতিস্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন

বাতায়নে খবর প্রকাশের পর, পালিচড়া স্টেডিয়ামের প্যাভেলিয়নের গ্লাস প্রতিস্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর|| বাতায়ন২৪ডটকম

বাতায়ন ২৪ডটকম এ সংবাদ প্রকাশের পর রংপুর সদর উপজেলার পালিছড়া স্টেডিয়ামের প্যাভিলিয়নের প্রোটেকশন গ্লাস প্রতিস্থাপনের উদ্যোগ নিল উপজেলা প্রশাসন। সেখানেই নিরাপত্তাহীন ভাবে গেল চার মাস ধরে আছেন নতুনকুড়ি স্পোর্টস বিজয়ী বালিকা দলের খেলোয়াড়রা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার লোকমান হোসেন, উপজেলা প্রকৌশলী  মজিদুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী সাজেদুর রহমানসহ অন্যান্যদের কে নিয়ে স্টেডিয়ামের প্যাভেলিয়নের ভেঙ্গে যাওয়া প্রটেকশন গ্লাস এবং আশেপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় ভেঙ্গে পড়া প্রটেকশন ক্লাস এবং আশেপাশের প্রটেকশন গ্লাস গুলো মজবুত করে দেয়ার জন্য প্রয়োজনীয় স্টিমেট করেন তারা। তাদের সাথে ছিলেন রংপুর বিভাগ বালিকা ফুটবল দলের কোচ মিলন মিয়া, ক্যাপ্টেন অনন্যা খানম, স্ট্রাইকার স্মৃতি কিসকু সহ অন্যান্য খেলোয়াড় বৃন্দ।

গেল ২৫ এপ্রিল ঘূর্ণিঝড়ে প্যাভিলিয়নের প্রটেকশন গ্লাস ভেঙ্গে যাওয়ার পর থেকেই অনিরাপত্তায় সেখানে বসবাস করছিলেন
নতুন কুড়ি স্পোর্টস বিজয়ী বালিকা ফুটবল দলের ক্যাপ্টেন অনন্যা খানম, স্ট্রাইকার স্মৃতি কিস্কু সহ ফুটবলাররা।

এ বিষয়ে মঙ্গলবার থেকে বাতায়ন ২৪ডটকম এ প্রতিবেদন প্রচার করেছে। সংবাদ প্রচারের পর টনক নড়ে প্রশাসনের। ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয় জেলা প্রশাসনকে।৷ এরপরে পরিদর্শন করলেন ইউএনও।

রংপুর বিভাগ বালিকা ফুটবল দলের ক্যাপ্টেন অনন্যা খানম জানান, ” আমরা চার মাস থেকে চরম অনিরাপদ অবস্থায় এখানে বসবাস করছিলাম। কখন কারা রাতের বেলা আমাদের এখানে প্রবেশ করে তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। নির্ঘুম রাত কাটতো আমাদের। তারপরেও আমরা দিনের বেলা প্রাকটিস করে দলকে জিতিয়ে এনেছি। রিপোর্টেকশন গ্লাসটি না থাকার বিষয়টি সাথে সাথেই আমরা অবশিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কিন্তু কোন উদ্যোগ নেয়া হয়নি। বাতায়ন ২৪ ডটকমে সংবাদ প্রচারের পর ইউএনও স্যার এসেছেন এবং আজি কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।
এজন্য বাতায়ন নিউজ এবং ইউএনও জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার স্যার কে ধন্যবাদ জানাই। তারা আমাদের নিরাপত্তার সাথে থাকার বন্দোবস্ত করলেন। ”

কোচ মিলন মিয়া জানান, ভেঙ্গে যাওয়ার পরপরই আমি বিষয়টি সবাইকে জানিয়েছিলাম। কিন্তু কোন কাজ করা হচ্ছিল না। বাচ্চারা বিজয়ী হওয়ার পর ক্যাপ্টেন অনন্যা প্রথম সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরেন। বাতায়ন টোয়েন্টিফোর ডটকম এ নিয়ে সংবাদ প্রকাশ করলে ইউএনও স্যার এসে পরিদর্শন করেছেন এবং আজ থেকে কাজ শুরু হবে বলে জানিয়েছেন। এর মাধ্যমে চার মাস বাচ্চাদের নির্ঘুম থাকার অবসান ঘটবে। শুধু প্রতিশ্রুতি নয় আজই কাজ করা শুরুর দাবিও তার।

পরিদর্শন শেষে ইউএনও লোকমান হোসেন জানান, “পালিচড়া স্টেডিয়ামের প্যাভিলিয়নেই বসবাস করে নতুন করি ফুটবল বালিকা দলের বিভাগীয় টিমের আট জন। এই ক্ষুদে বালিকারাই রংপুর সদর উপজেলাকে সারা বাংলাদেশ এবং বিশ্ব আলোকিত করেছে। তারা যাতে কোনভাবেই অনিরাপদ না থাকে এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করা হলো। যত দ্রুত সম্ভব সময়ে প্রটেকশন গ্লাসটি প্রতিস্থাপন সহ অন্যান্য ক্লাস গুলো মজবুত করার কার্যক্রম শুরু হবে। আমরা আশা করছি আজ থেকেই কাজ শুরু হবে। বিষয়টি নয় নজরে আনার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com