সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
রোববার থেকে শুরু পিইসি-সমাপনী পরীক্ষা

রোববার থেকে শুরু পিইসি-সমাপনী পরীক্ষা

ফাইল ছবি

রোববার থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য সময় ২০ মিনিট অতিরিক্ত রাখা হয়েছে। মোট ৬টি বিষয়ে প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার প্রথম দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান রাজধানীর মতিঝিলে আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। জানা গেছে, প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি পরীক্ষায় এবার ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রাথমিক শিক্ষায় ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে। এর মধ্যে ১২ লাখ ৯৯ হাজার ৯৮৫ জন ও ছাত্রী সংখ্যা ১৫ লাখ ৪ হাজার ৫২৪ জন। ইবতেদায়ি শিক্ষায় ২ লাখ ৯১ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। যার মধ্যে ছাত্রসংখ্যা ১ লাখ ৫৩ হাজার ১৫২ জন এবং ছাত্রীর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৪১৪ জন। প্রাথমিক শিক্ষায় ২ হাজার ৯৫৩ জন এবং ইবতেদায়ি শিক্ষায় ৩৭৯ জনসহ মোট ৩ হাজার ৩৩২ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। সারাদেশে ৭ হাজার ২৭৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশের অভ্যন্তরে ৭ হাজার ২৬৭টি এবং দেশের বাইরে রয়েছে ১২টি কেন্দ্র।পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্নের জন্য ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। দুর্গম এলাকায় ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থাপনায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।

প্রতি বছরের মতো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতি জেলায় পরীক্ষা কার্যক্রম পরিদর্শনের জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com